♥একটু ঝগড়া অনেকটুকু ভালবাসা♥[ভালবাসার গল্প)

[একটু জগড়া অনেকটুকু ভালবাসা] . . -এই তুই নাকি গতকাল নাবা কে প্রপোজ করছিস.... এই কথা বলে নিধি আমার দিকে তাকাল যেন ও রাগে টমেটো হয়ে যাচ্ছে তবে ওরে এটা বলল কে নিশ্চই হাবা বলেছে সরি নাবা বলেছে এই হাবা গোবা মেয়েদের নিয়েও সমস্যা সব কিছু সিরিয়াস ভাবে নিবে।।।এখন তো পরছি আরো ভয়ংকর বিপদে নিধি মেয়েটা তো আস্ত আমাকে গিলে খাবে ওর দ্বারা সবই সম্ভব অসম্ভব বলে কিছু নেই।।। -দোস্ত আমি মজা করে বলেছি যদিও হাবা টা রাজী হয়নি।।। -হাবা কে??? -সরি নাবা..... -যদি রাজী হত তাহলে কি করতি প্রেম করতি তারপর বিয়ে করতি... -এত রেগে যাচ্ছিস কেন??? -রাগব না তকে বলেছিনা যে এইসব প্রেম টেম এর ধারে কাছেও যাবিনা আর তুই কিনা ডাইরেক্ট প্রপোজ।। -কি করব বল ওরে দেখে ক্রাশ এর পরিমাণ এতই বেশি হয়েছিল যে দিলাম প্রপোজ করিয়া।।কয়দিন আর সিঙ্গেল থাকা যায় বল তাই ভাবলাম দেখি ডাবল হওয়া যায় কিনা কিন্তু ভাগ্য খারাপ হাবাটার আগে থেকেই বিএফ আছে।।। -আন্টি কে আমি ফোন করে বলতাছি যে উনার ছেলে রোজ রোজ ক্রাশ খেয়ে রাস্তা ঘাটে মেয়েদের প্রপোজ করতে শুরু করে দিয়েছেন।উনি যেন তাড়াতাড়ি ব্যাবস্থা নেন।। . এই কথা বলে নিধি দ্রুত আমার সামনে থেকে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উনার চলে যাওয়া দেখলাম মনের মধ্যে হঠাৎ বেজে উঠল "চলে যেও না সাথী চলে যেও না" কিন্তু ততক্ষণে সাথী আমাকে ছেড়ে চলে গেছেন।।।এবার নিধি সম্পর্কে বলি উনি আমার কাজিন সাথে বোনাস হিসেবে বেষ্ট ফ্রেন্ডও।।পৃথিবীতে যদি সিরিয়াস টাইপের ৫টা মেয়ে খুঁজে বের করা হয় তবে আমি সিওর উনি ঠিকি সেই ৫এর মধ্যে জায়গা করে নিবেন তবে উনার সিরিয়াস ভাব টা শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য একটা ব্যাপার বুঝিনা নিধি আমার ব্যাপারে কেন এত সিরিয়াস থাকে ও যে আমার প্রেমিকা এমনও না ২-৩বার প্রপোজ করে যে ৪-৫টা চড় খেয়েছি সেটা বলে আপনাদের লজ্জা দিতে চাইনা।।। . বাসায় ঢুকেই মনে হল গজব ইজ কামিং মানে খবর পৌঁছে গেছে আর আম্মুও লাঠি নিয়া প্রস্তুত বাশি দেয়ার সাথে সাথে ধুম ধাম শুরু হবে এই নিধি নামের ফাজিল মেয়েটা তো আজ আমার ১২ দুগুনা ২৪টা করে ফেলল... -ফাহিম এদিকে একটু আয় তো...(আম্মু) আম্মুর ডাক শুনেই হার্ট দৌড়াদৌড়ি শুরু করে দিছে তবু যেতে হবে কপালে যখন বাক্স আছে তখন তো বাক্সে ঢুকতেই হবে।।।। -জ্বী আম্মু...(আমি) -নিধি ফোন করেছিল... -করবেই তো ওর তো আর খেয়ে ধেয়ে কাজ নেই শুধু আছে আমার পিছনে বাঁশ দেয়া বিশ্বাস কর আম্মু আমি হাবা নামের কাউকে সরি নাবা নামের কাউকে চিনিনা গতকাল প্রপোজও করি নাই ও শুধু মিথ্যা বলছে।।। -তুই গতকাল কাউকে প্রপোজ করছিলি নাকি।।। -নিধি তোমাকে বলে নাই।।। -ও তো শুধু বলেছে তুই আজ ক্লাস ফাকি দিয়া চলে আসছিস।।।এবার আমাকে নাবা সম্পর্কে বল নিশ্চই তুই কিছু করেছিস।।। এরেই বলে বেম্বু শালার নিজেই খাল কেটে কুমির আনছি এখন কুম্বির মামা আমারে ধরছে।। -আমি কিছুই করি নাই.... -তর আব্বু বাসায় আসুক আজ।।। -আব্বু আসলে কি হবে.... -তুই যে বড় হয়েছিস সেটা বলতে হবে প্রপোজ করাও শিখে ফেলছিস।। -সব দুষ ওই নিধির ফইন্নিটারে এখন পাইলে লবন মরিচ ছাড়াই খেয়ে ফেলতাম। -ও আবার কি করছে সে তো কিছুই বলেনি যা বলার তুই নিজেই বললি??? -সেটাই তো সমস্যা।।। . পাক্কা ৩০মিনিট রিমান্ড জিজ্ঞাসাবাদ করার পর আমাকে মুক্তি দেয়া হল রুমে এসেই দিলাম সব ভেজালের মূল নিধিরে ফোন... -হ্যালো.....(নিধি) -ওই ভেজালি তর কি সারা জীবন একটাই কাজ যে আমার পিছনে লাগা।। -আমি আবার কি করলাম।। -হ্যাঁ তুমি তো কিছুই কর নাই কত্ত সুইট,কিউট একটা মেয়ে তুমি..... -হিহিহি আন্টি বকা দিছে।।। -বকা দিবেন কেন তিনি তো আমাকে অনেক আদর করেছেন ফইন্নি তুই জানিস আমারে লাঠি দিয়া দৌড়ানি দিয়েছেন।।। -এটা আর নতুন কি প্রতিদিনই তো দেন।।।হিহিহিহি।। -হাসবিনা একদম শোন আমি আজ রাতেই কিছুদিনের জন্য সিলেটের বাহিরে যাচ্ছি বাই।। -কোথায় যাবি।।। -তকে বলব না কাউকেই বলব না থাক তুরা শান্তিতে।।। . দিলাম ফোন কেটে নে এবার টেনশনে মর সব সময় আমাকে জ্বালাস আজ তুই জ্বল আরেকটা ফোন বাকি আছে ওইটা করেই ফোন বন্ধ করে দিব।। -হ্যালো হাবাগোবা---(আমি) -কে বলছেন..????(নাবা) -বিল গেটস বলছি ফ্রম হুনুলুলু।।। -ফাজলামি কর.... -না তো কিসের ফাজলামি।।। -তাহলে বললা যে বিল গেটস।।। -তুমি আমাকে চিনেও না চিনার ভান করছ সেজন্য বলছি।।। -ওহ ফাহিম তুমি... -জ্বী আমি তোমার জন্য আজ আমার লাইফ বাক্সে ঢুকতে চলেছে।।।কোনটা ফান আর কোনটা সিরিয়াস এটাই বুঝ না বেকুব মেয়ে কোথাকার তোমার নাম নাবা না রেখে হাবা রাখলে একদম ঠিক হত।।।একটা বাজী ধরে তোমাকে প্রপোজ করছিলাম বাজীটা তোমার বিএফই ধরছিল বাকী টা ওর কাছ থেকে শুনে নিও বাই।।। -তুমি এত রেগে যাচ্ছ কেন??? -আমি যেকোন সময় রেগে যাই এটা ব্যাপার না তবে ব্যাপার হল এটাই ফান আর সিরিয়াস এই দুইটার পার্থক্য বুঝতে শিখ।।।শুভ রাত্রী।।। . ফোন অফ করে শান্তির একটা ঘুম কিন্তু সকাল ৬টার সময় দরজার ধুম ধাম শব্দে ঘুম ভেঙ্গে গেল বের হয়ে তো টাস্কি নিধি দাঁড়িয়ে আছে এই মেয়ে এত সকালে এখানে কেন??? -ওই তুই কোথায় যাবি...(নিধি) -উগান্ডায় যাব যাবি আমার সাথে....(আমি) -হ্যাঁ যাব.... এবার নিধির দিকে একটু ভাল করে তাকালাম ওর চোখ লাল হয়ে আছে নিশ্চই গত রাতে ঘুমায়নি তবে না ঘুমানোর তো তেমন কোন কারণ নেই।।।। -আচ্ছা নিব তকে সঙ্গে এবার বল তর চোখ লাল কেন??? -জানিনা কেন লাল???? . সকাল ৮দিকে আমরা বেড়িয়েছি উগান্ডায় যাওয়ার জন্য নয় এমনি হাটার জন্য সকালে হাটা নাকি শরীরের জন্য ভাল অবশ্য হেটে মনে হচ্ছেনা যে সেটা আমার ঘুমের থেকে ভাল।।। -তুই কি সিরিয়াসলি নাবা কে প্রপোজ করছিলি।।। -আরে না,,ওর বিএফ এর সাথে বাজী ধরে করেছিলাম বেটা বলে আমার নাকি সাহস নাই তাই সাহস দেখাতে ডাইরেক্ট ওর প্রেমিকারেই প্রপোজ করে দিছি।।। -হিহিহি একদম ঠিক করেছিস তুই ভীতু নাকি।।। -সেটাই তো কথা কিন্তু তোরা তো সেটা বুঝলিনা।।। -আচ্ছা একটা প্রশ্নের উত্তর দে তো...আমার আর তর মধ্যে সম্পর্ক কি??? -ভালবাসা যা অনেক দিন থেকে অল্প অল্প করে বিশাল আকার ধারণ করেছে আমরা নিজেরাও জানিনা আমরা একে অপরকে কতটুকু ভালবাসি শুধু এটা জানি আমরা একজন আরেক জন কে ছাড়া চলা অসম্ভব।।সেই ভালবাসা টা প্রকাশ পাচ্ছে ঝগড়ার মাধ্যমে বা মারপিটের মাধ্যমে বা কেয়ারিং এর মাধ্যমে.....আমি কি ঠিক বলেছি।।।। নিধির দিকে চেয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে নিশ্চুপ ভাবে যেন কি বলবে ভেবে পাচ্ছেনা চোখ দুটিও পানিতে টলমল করছে অর্থাৎ যখন তখন নিঃশব্দে পানি গড়িয়ে পরবে।।।নিধির হাত ধরে বললাম,, -চল সামনের দিকে যাই দাঁড়িয়ে থাকতে ভাল লাগছেনা.... -উত্তর টা জানবিনা যে তুই ঠিক বললি না ভূল বললি.... -আমার উত্তর আমি পেয়ে গেছি রে পাগলি মুখ দিয়ে বলার প্রয়োজন বোধ দেখছিনা।।। কথাটা শুনে নিধি যে একটু লজ্জাই পেয়েছে তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে আহা বালিকার এই লজ্জা মাখা মুখ দেখেও আমি ক্রাশ খেলাম যার নাম্বার ৪৪৯.... অতঃপর বালিকা আর আমি একে অপরের হাত ধরে হাটছি তবে বালিকা বার বার লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে মন চাচ্ছে বালিকাকে ফিসফিস করে বলি "ভালবাসি অনেক তকে হয় তো বালিকাও আমাকে এই কথা বলতে চাচ্ছে কিন্তু দুজনের কেউই বলতে পারছিনা।।।হঠাৎ আমাকে বিস্মিত করে দিয়ে নিধি বলে ফেলল "এখন যেভাবে হাত টি ধরে আছিস সারা জীবন এই ভাবে ধরে রাখবি তো"আমিও বললাম শুধু হাত না তকে সম্পর্ণই ধরে রাখব রে পাগলি... . লিখা-Ahmed Fahim(Fahim Ahmed Pappu)
Newer Posts Older Posts
© Copyright TipS ExPreSs Published.. Sweetness Nahid
Back To Top